স্থগিত হলো হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি

১৭ জানুয়ারি, ২০২১ ০১:১৩  
হোয়াটসঅ্যাপ তাদের নতুন প্রাইভেসি পলিসিতে গ্রাহকদের সম্মতি দেয়ার জন্য আরও কিছুদিন সময় দিতে চায়। নতুন আপডেট সম্পর্কে প্রচুর ভুল তথ্য প্রকাশ এবং বিভ্রান্তি তৈরি হওয়ায় আপাতভাবে আপডেটটি স্থগিত রাখছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি কারো সেবা বন্ধ করবে না হোয়াটসঅ্যাপ। এছাড়া ১৫ মে নতুন ব্যবসায় অপশন না আসা পর্যন্ত ব্যবহারকারীরা নীতিমালাটি রিভিউ করতে পারবে। এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আমাদের সাম্প্রতিক আপডেট সম্পর্কে অনেক মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে শুনতে পেয়েছি। অনেক ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। আমাদের নীতিমালা ও বিষয়গুলো সকলেই যাতে বুঝতে সে বিষয়ে আমরা সাহায্য করতে চাই। একইসাথে জানানো হয়, নতুন আপডেটের মাধ্যমে আমাদের এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কোনো পরিবর্তন আসছে না। এছাড়া ফেসবুকের সাথে ডেটা শেয়ার করার ক্ষেত্রে এই আপডেটে আমরা বাড়িতে কোনো সক্ষমতা পাচ্ছি না। ডিবিটেক/বিএমটি